Thursday, June 25, 2026

৫০ বছরের সেরা সালাউদ্দিন মুন্না, মাশরাফি-সাকিব

Date:

৫০ বছর আগে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে উদিত হয় নতুন এক দেশ বাংলাদেশ। এই ৫০ বছরে অন্য বিভিন্ন সেক্টরের মতো ধীরে ধীরে এগিয়েছে দেশের ক্রীড়াঙ্গনও। গত অর্ধশতাব্দীতে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন অনেকেই। যার মধ্য থেকে ভোটিংয়ের মাধ্যমে ১০ জন করে ক্রীড়াবিদ ও সাংবাদিককে পুরস্কৃত করছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। ১০ ক্রীড়াবিদ হলেন- ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান, ফুটবলে কাজী সালাউদ্দিন ও মোনেম মুন্না, সাঁতারে মোশাররফ হোসেন খান, বক্সিংয়ে মোশাররফ হোসেন, দাবায় নিয়াজ মোরশেদ, অ্যাথলেটিকসে প্রয়াত শাহ আলম, শুটিংয়ে আসিফ হোসেন খান এবং গলফে সিদ্দিকুর রহমান। ১০ সেরা সাংবাদিক হলেন- তৌফিক আজিজ খান, বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আবদুল তৌহিদ, আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন। বিশেষ সম্মাননা পাচ্ছেন স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা ব্যাট নিয়ে খেলতে নামা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএসএম রকিবুল হাসান। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে এই ২১ জন ও তাদের পরিবারের হাতে ট্রফি ও এক লাখ টাকা করে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উপস্থিত থাকবেন। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএর সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক সামন হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...