শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় তাদের নালিতাবাড়ীর নিজপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নালিতাবাড়ীর হযতর আলী (৩০) ও জামালপুর জেলার পাথালিয়ার আবদুল্লাহ ময়নাল (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান ঘটনার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানাধীন নিজপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিদেশী মদসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।












