শনিবার, মে ২, ২০২৬

ডমিঙ্গোর বদলি নয়া দুই কোচ

Date:

একদিন আগেই নাজমুল হাসান পাপন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অন্য যে কোনো কোচের চেয়ে পারফরম্যান্স বিবেচনায় বিসিবি প্রধান এগিয়েও রাখেন প্রোটিয়া কোচকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির কথাতে মনে হচ্ছিল টাইগারদের প্রধান কোচের লাইফলাইন মনে হয় বাড়ছে আবারো। তবে গতকাল জানা যায় টাইগারদের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সে (ডমিঙ্গো) পদত্যাগ করেছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের ইমিডিয়েট ইফ্যাক্ট। এখানে কোনো কারণ দেখায়নি, সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এরজন্য। বাংলাদেশ দলকে উইশ করেছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’ বলার অপেক্ষা রাখে না অনেক নাটকীয়তা আলোচনা-সমালোচনার পর বাংলাদেশের প্রধান কোচের অধ্যায় শেষ হলো এই কোচের সঙ্গে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...