রবিবার, মে ২৪, ২০২৬

ঝিনাইগাতীতে শতাধিক অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরণ

Date:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শতাধিক অসহায়, হত দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে । উপজেলার ব্রিজপাড় নিবাসী আমেরিকা প্রবাসী হায়াত মাহমুদ লিটনের অর্থায়নে আবুল বাসারের পরিচালনায় তার নিজস্ব বাড়ি থেকে এ সমস্ত শাড়ি অসহায় মহিলাদের মাঝে বিতরণ করা হয় । এ সময় ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু উপস্থিত থেকে শাড়ি বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন । প্রতি বছরের ন্যায় আমেরিকা প্রবাসী হায়াত মাহমুদ লিটন এলাকার অসহায় হতদরিদ্রদের জন্যে প্রত্যেক ঈদে ঈদ সামগ্রী বিতরণ করে থাকেন ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...