শনিবার, মে ২, ২০২৬

রংপুর সিটি নির্বাচন আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নিয়ে নানা আলোচনা

Date:

ফের চমক দেখিয়ে রংপুরের নগর পিতা হলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। সিটি ভোটে লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে নির্বাচিত হয়েছেন তিনি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী। তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। চতুর্থ অবস্থানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। ভোটের হিসাবে তিনি নিজের জামানত খুইয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) ৪৯ হাজার ৮৯২ ভোট, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ লতিফুর রহমান মিলন (হাতি) ৩৩ হাজার ৮৮৩ ভোট, আওয়ামী লীগের এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব) ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম (গোলাপ ফুল) ৫ হাজার ৮০৯ ভোট, জাসদের শফিয়ার রহমান (মশাল) ৫ হাজার ১৩৮ ভোট, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেওয়াল ঘড়ি) ২ হাজার ৮৬৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হরিণ) ২ হাজার ৬৭৯ ভোট পেয়েছেন। এ নির্বাচনে ভোট প্রদানের হার শতকরা ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

মোস্তাফিজার রহমান মোস্তফা মানবজমিনে দেয়া তাৎক্ষণিক সাক্ষাৎকারে বলেন,  রংপুরবাসী আমাকে ঋণী করেছে। আমার অসমাপ্ত কাজগুলো চলতি মেয়াদে শেষ করবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...