বুধবার, জুন ১০, ২০২৬

গৃহযুদ্ধে নিহত ৩ হাজার ৭৭৪ ইয়েমেনি শিশু: ইউনিসেফ

Date:

ইয়েমেনের গৃহযুদ্ধে কমপক্ষে ৩ হাজার ৭৭৪ শিশুর মৃত্যু হয়েছে। ২০১৫ সালের মার্চে শুরু হয় এ যুদ্ধ। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যক শিশু নিহত হয়েছে। সোমবার ইয়েমেনের জন্য কয়েক বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ শুরু করেছে ইউনিসেফ। সেই অনুষ্ঠানেই এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়েছে, নিহতের পাশাপাশি ৭ হাজার ২৪৫ শিশু এ যুদ্ধের কারণে পঙ্গু হয়ে গেছে। ইউনিসেফ প্রথম থেকেই যুদ্ধবিরতির পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, এই যুদ্ধে মোট ৩ হাজার ৯০৪টি ছেলেকে শিশু যোদ্ধা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, এ বছরের জুলাই ও সেপ্টেম্বর মাসে হুতির হামলায় অন্তত ৭৪ শিশু নিহত হয়েছে। এই বাহিনী শিশু যোদ্ধাদের নিয়োগ দেয় এবং নিজেদের আদর্শ শিশুদের মধ্যে প্রবেশের চেষ্টা করে। এর আগে হুতি কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে, তারা ১০ বছর বয়সের শিশুদেরও যুদ্ধে নিয়োগ দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...