Monday, July 27, 2026

নতুন তেলক্ষেত্রের সন্ধান পেলো তুরস্ক, মজুদ ১৫০ মিলিয়ন ব্যারেল

Date:

নতুন তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে তুরস্ক। দেশটির গাবার পাহাড়ে পাওয়া গেছে প্রায় ১৫০ মিলিয়ন ব্যারেল তেল। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে অবস্থিত নতুন এই তেলের খনির। গত সোমবার মন্ত্রীসভার এক বৈঠকে এই আবিষ্কারের কথা জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, নতুন তেলক্ষেত্র থেকে ১২ বিলিয়ন ডলারের জ্বালানি পাওয়া যাবে। ২০২২ সালে ভূমিতে যতগুলো নতুন তেলক্ষেত্র পাওয়া গেছে তার মধ্যে এটি সবথেকে বড়গুলোর একটি। এরদোগান বলেন, আমরা এ অঞ্চল থেকে প্রতিদিন ৫০০০ ব্যারেল করে তেল উৎপাদন করি। এই তেলের মান অত্যন্ত ভাল।  করোনা মহামারী চলাকালীন অনেক তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি তাদের কাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু তুরস্ক সবসময় তার খনির অনুসন্ধান চালিয়ে গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...