শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নিপুণের ডাকে সাড়া দিলেন মৌসুমী

Date:

আদালতের আদেশে গত ২১ নভেম্বর বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ। তার দায়িত্ব পাওয়ার পরই রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শিল্পী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সকল দ্বন্দ্ব-বিরোধ ভুলে অংশ নেন মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয়লাভ করা ডিপজল ও রুবেলসহ অন্যরা। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা আলীরাজ। সভায় আরও উপস্থিত ছিলেন রিয়াজ, অঞ্জনা, সাইমন, ইমন, জয় চৌধুরী, শাহনূর, কেয়া, জাদু আজাদ প্রমুখ। সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণের পক্ষ থেকে তাদেরকে আগেই চিঠির মাধ্যমে সভায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে তারা এফডিসিতে আসেন এবং আনুষ্ঠানিকভাবে নিপুণকে বরণ করে নেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন নিপুণ ও জায়েদ খান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ। এরপর পুনর্গণনাতেও তিনি জয় পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...