বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

মরোক্কোর বিপক্ষে পরাজয় রেড ডেভিলদের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের ফল’

Date:

মরোক্কোর কাছে রেড ডেভিলসের ২-০ গোলে পরাজয়ের পর বেলজিয়াম ফুটবলার কেভিন ডি ব্রুইনকে নিয়ে সমালোচনায় সরব সংবাদপত্র থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই পরাজয়ের ফলে ডি ব্রুইন এবং তার দল বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকির মুখে রয়েছে। তাদের দখলে রয়েছে মাত্র তিন পয়েন্ট। এবার তারা মুখোমুখি হবে ২০১৮ সালের রানার্স আপ ক্রোয়েশিয়ার। ম্যানচেস্টার সিটির  মিডফিল্ডার ব্রুইন বিশ্বকাপের মঞ্চে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন এবং দেশের মিডিয়া দ্বারা  সমালোচনার মুখে পড়েছেন। বেলজিয়ামের ওয়েবসাইট এইচএলএন তাদের শিরোনামে ডি ব্রুইনকে লক্ষ্য করে লিখেছে- ”তিনি ২৭ বার বল হারিয়েছেন!’ প্রাক্তন ডাচ মিডফিল্ডার জ্যান মুল্ডার আবার বলেছেন ”দলে নতুন রক্ত আনতে হবে!’ লে সোয়ারও এই সমালোচনায় যোগ দিয়েছেন। ক্লাব পর্যায়ে যারা ব্যাপকভাবে বিশ্বের সেরা দল হিসেবে বিবেচিত হয় তারা হঠাৎ বিশ্বকাপের মঞ্চে এসে এভাবে মুখ থুবড়ে পড়বে তা অনেকেই ভাবতে পারেননি। ডি স্ট্যান্ডার্ড তাদের শিরোনামে লিখেছে ”মরোক্কোর বিপক্ষে পরাজয় রেড ডেভিলদের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের ফল।” সেইসঙ্গে তারা যোগ করেছে: ‘কেউ কি ডি ব্রুইনকে জাগিয়ে তুলতে পারে? ডি ব্রুইনার এই ব্যর্থতা উদ্বেগজনক। কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটিতে প্রতি সপ্তাহে মাঠে থাকে এবং ভাল পারফর্মেন্স উপস্থাপন করে। তবে যারা এই মরশুমে তার ম্যাচগুলিকে নিবিড়ভাবে অনুসরণ করেছে তারা দেখতে পাবে যে সিটিতেও সে তার সেরা সময়ে নেই।’ ডি ব্রুইন এর আগে বলেছিলেন যে তার দলের বিশ্বকাপ জেতার কোনও সুযোগ নেই কারণ তারা ‘খুব বেশি বয়সী’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...