বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

যুদ্ধ কোনো অপশন নয়, ভারতের সঙ্গে স্থায়ী শান্তি চাই: শেহবাজ শরীফ

Date:

অঞ্চলে শান্তি বজায় রাখতে নিজের দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে এক্ষেত্রে তিনি শর্ত জুড়ে দিয়েছেন। বলেছেন, দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তির সঙ্গে সম্পর্ক আছে জাতিসংঘের রেজ্যুলুশনের অধীনে এবং কাশ্মীরিদের ইচ্ছায় জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানের। এটা বাদ দিয়ে শান্তি কোনো কাজে আসবে না। হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি গ্রুপের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেছেন। তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে দ্য নিউজ।
শেহবাজ শরীফ বলেন, যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ কোনো অপশন নয়, তাই ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা স্থায়ী শান্তি চাই। তিনি আরও উল্লেখ করেন, নয়া দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও অর্থনীতি নিয়ে প্রতিযোগিতা থাকা উচিত এবং তাদের জনগণের অবস্থার উন্নতি নিয়েও প্রতিযোগিতা থাকা উচিত।

শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান কোনো আগ্রাসী নয়। তিনি বলেন, পাকিস্তানের আছে পারমাণবিক ‘সম্পদ’। প্রশিক্ষিত সেনাবাহিনী এর সুরক্ষা দেয়। তিনি বলেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য সেনাবাহিনীকে মোতায়েন করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...