বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

গোটাবাইয়া দেশে ফিরতে পারবেন, তবে বিচারের মুখোমুখি হতে হবে: এসজেবি

Date:

দেশে ফেরার অধিকার আছে সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের । একই সঙ্গে তিনি এখন আর আইনগত ভাবে দায়মুক্তি পান না। ফলে তিনি দেশে ফিরলে সরকারি তহবিল অপব্যবহারের বিচার হওয়া উচিত। এ কথা বলেছে শ্রীলঙ্কার সমাগি জনা বালাওয়েগ্যা (এসজেবি) জোট। উল্লেখ্য, এসজেবি হলো একটি রাজনৈতিক জোটের নাম। এর নেতৃত্বে আছেন শ্রীলংকার বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।

এসজেবির প্রধান নির্বাহী কর্মকর্তা অজিত পি. পেরেরা সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক এই প্রেসিডেন্টের দেশে ফেরার অধিকার আছে। কারণ, তিনি শ্রীলংকার নাগরিক। কেউ তার এ অধিকারকে প্রত্যাখ্যান করতে পারবেন না। তবে তিনি তহবিলের যে অপব্যবহার করেছেন, তার জন্য তার বিচার হওয়া উচিত। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।

অজিত পি. পেরেরা বলেন, গোটাবাইয়ার বিরুদ্ধে তার পিতামাতার স্মৃতিস্তম্ভ তৈরির জন্য রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগ আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...