বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এ বছর জ্বালানি থেকে রাশিয়ার আয় হবে ৩৩৮ বিলিয়ন ডলার, গত বছরের থেকে প্রায় ১০০ বিলিয়ন বেশি

Date:

গত বছরের তুলনায় এ বছর জ্বালানি বিক্রি করে ৩৮ শতাংশ বেশি আয় করতে যাচ্ছে রাশিয়া। মূলত তেল রপ্তানি বৃদ্ধি এবং সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির কারণেই প্রচুর আয় করছে দেশটি। জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি নথির বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

রিপোর্ট অনুযায়ী, রাশিয়া এ বছর জ্বালানি বিক্রি করে ৩৩৭.৫ বিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। ২০২১ সালে রাশিয়ার এ খাত থেকে আয় ছিল ২৪৪.২ বিলিয়ন ডলার। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতি ধাক্কা খেলেও জ্বালানী থেকে অতিরিক্ত আয় দিয়ে সে ধাক্কা সামলে নিয়েছে রাশিয়া।

জার্মানি বলছে, এ বছর গ্যাস রপ্তানি করে আয় দ্বিগুনেরও বেশি বেড়েছে রাশিয়ার। ২০২৫ সালের আগ পর্যন্ত এই অতিরিক্ত রপ্তানি আয়ের সুবিধা ভোগ করতেই থাকবে রাশিয়া। এরপর এই দাম কমে আসবে। ওই নথিতে আরও বলা হয়, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার তেল উৎপাদন বৃদ্ধি করেছে। এশিয়ার দেশগুলোও রাশিয়ার থেকে তেল আমদানি করতে শুরু করেছে কিংবা যারা আগে থেকেই আমদানি করতো তারা ক্রয় বাড়িয়ে দিয়েছে। এতে লাভবান হচ্ছে রাশিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...