বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

গরুর ধান খাওয়া নিয়ে তরুণীকে খুন

Date:

কমলগঞ্জের ছতিয়া গ্রামে গরুর ধান খাওয়া নিয়ে হামলার ঘটনায় আহত আয়শা আক্তার (১৮) মারা গেছে। মঙ্গলবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান।

এরআগে গত শনিবার দুপুরে ছতিয়া গ্রামের নওশাদ মিয়ার কোরবানির গরু প্রতিবেশী সিরাজ মিয়ার ধান খায়। গরুর ধান খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নওশাদের পরিবারের ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে নওশাদ মিয়ার পরিবারের ৫ নারী সহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আয়শা আক্তার সহ ৪ নারীকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে আহত আয়শার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হামলার এ ঘটনায় রোববার দুপুরে নওশাদ মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে পুলিশ সামাদ ও সিরাজ নামে দুই আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...