বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

সড়ক ভালো হওয়ায় যানজট হয়নি- কাদের

Date:

এ বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দু’টি উদ্বোধন করবেন।

মন্ত্রী আজ সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা মতবিনিময় সভায় একথা জানান।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরি, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে ৪ লেনকে ৬ লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে- সেগুলোকে দ্রুত মেরামত করারও নির্দেশনা দেন। তিনি বলেন, এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো, সড়কের জন্য যানজট হয়নি – যেটুকু হয়েছে ব্যবস্থাপনার জন্য এবং ত্রুটির জন্য।  ভবিষ্যতে যাতে না হয় সেদিকে কঠোর নজর দিতে হবে। করোনা নতুন করে বাড়ছে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও  আহবান জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যারা আজকে সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক – যে কাজটা জনগণের কোন প্রকার দুর্ভোগ, দুর্ঘটনা লাঘবে দেশের জনগণের জন্য করেছে। কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নাই। এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথম ভাগের  নির্মাণ কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...