Saturday, August 15, 2026

পালাতে ব্যর্থ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাই সাবেক অর্থমন্ত্রী

Date:

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী এবং প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসের দেশত্যাগের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। দেশটির রাজধানী কলম্বোয় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের ‘সিল্ক রুট প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স টার্মিনাল’ দিয়ে তিনি দেশত্যাগ করতে চেয়েছিলেন।

কিন্তু, যাত্রীদের ব্যাপক বিক্ষোভের মুখে বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাকে দেশ ত্যাগ করতে দিতে অস্বীকার করেন বলে শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর নিশ্চিত করেছে। ইমিগ্রেশন সূত্রে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে রওনা দিতে গত রাত ১২ টায় বিমানবন্দরে পৌঁছেছিলেন সাবেক মন্ত্রী বাসিল।

তার জন্য সংরক্ষিত ফ্লাইটটি রাত সোয়া তিনটায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে অভিবাসন কর্মকর্তারা বাসিল রাজাপাকসের প্রস্থানের অনুমতি দিতে অস্বীকার করেন। শেষে দেশত্যাগ করতে না পেরে বাসিল রাজাপাকসেকে ফিরে যেতে হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...