শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

চট্টগ্রামে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

Date:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দায়ের কোপে মো. হারুণ (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার সমিতি বাজারে ঘটনাটি ঘটে। নিহত হারুণ খাগড়াছড়ির রামগড় এলাকার মো. জসিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সমিতি বাজার এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে সিএনজি চালক সালাউদ্দিন রাজমিস্ত্রী হারুণকে ধারালো দা দিয়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার কারণ জানা যায়নি। আসামি সালাউদ্দিন ঘটনার পর পলাতক রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...