Thursday, September 10, 2026

চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার

Date:

চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায় চলন্ত বাসে এক পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে বাসচালক আনোয়ার হোসেন টিপু (২৩) ও চাঁন্দগাওয়ের সিএন্ডবি এলাকা থেকে সহকারী (১৮) গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, বাসায় ফেরার পথে পোশাককর্মী তরুণীকে বাসে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক আনোয়ারকে হাটহাজারী থেকে ও সহকারী জনি দাশ কে চাঁন্দগাওয়ের সিএন্ডবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাব্দে তারা বাসে ওই তরুণীকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ১৯ মে রাতে নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। ছয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুণী মঙ্গলবার বিকেলে বাসায় ফিরেছেন।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ওই তরুণী পুলিশকে জানিয়েছিলেন, তিনি বাস থেকে পড়ে গিয়েছিলেন। তখন ধর্ষণচেষ্টার কথা বলেননি বলে ওসি জানান।
তিনি আরও জানান, গাড়িটি সহকারী জনি চালাচ্ছিল। চালক দরজার সামনে এসে তরুণীকে স্টপেজে নামতে দেয়নি। একপর্যায়ে তরুণীকে বাসের পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সে বাস থেকে লাফ দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। প্রথমে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বাকলিয়া থানা-পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করায়। গতকাল বুধবার দুপুরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। ওই রাতে থানায় মামলা হয়।
 ১৯ বছর বয়সী ওই তরুণী নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। চান্দগাঁও এলাকায় তার বাসা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...