বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

বান্দরবানে মাইক্রোবাস খাদে, বুয়েটের ৩ কর্মী নিহত

Date:

বান্দরবানের থানচি সড়কের জীবন নগর এলাকায় পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।
একটি মাইক্রোবাসযোগে তারা ঢাকা থেকে বান্দরবান হয়ে থানচি যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়।
নিহতরা হলেন— ময়মনসিংহ জেলার মঞ্জুরুল ইসলাম (৪০), ফরিদপুর জেলার জয়নাল আবেদীন (৩২) এবং ঢাকার লালবাগের হামিদুল ইসলাম (৪১)।
আহতরা হলেন— ওয়াহিদুজ্জামান (৪০), ফারুক (৪০), মিলন (৩০), রাজীব মিয়া (৩০), ফয়সাল (৩৫), আব্দুল মালেক (৫২)।
হতাহতরা বুয়েটের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন। ঘটনার পর বিজিবি, দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে।
থানচি পুলিশ জানায়, ঢাকা থেকে ৯ জনের একটি দল মাইক্রোবাস (এক্স নোহা) নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান শহর থেকে তারা থানচি যাবার পথে জীবন নগর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩শ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে মোহাম্মদ মনজুরুল ইসলাম নিহত হন। পরে হাসপাতালে নিয়ে আসার পথে অপর দুজন মারা যায়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া আব্দুল মালেক বলেন, আমি গাড়ির পিছনের সিটে বসেছিলাম। গাড়িটি পাহাড়ের ঢালু পথে নিচে নামার সময় দ্রুত গতিতে হঠাৎ উল্টে গভীর খাদে পড়ে যায়। এরপর আর কিছু বলতে পারি না। আল্লাহই আমাকে বাঁচিয়েছেন। তা না হলে এরকম জায়গায় দুর্ঘটনায় বেঁচে থাকা অসম্ভব।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানিয়েছেন ঘটনার খবর পেয়ে সেখানে বলিপাড়া থেকে বিজিবি সদস্য থানচি থেকে পুলিশ, দমকল বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযানে নামে। গাড়িটি গভীর খাদে পড়ে যাওয়ায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয়। আহতদের বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...