Wednesday, June 24, 2026

পদ্মা সেতু নিয়ে সমালোচনা নয়: ওমর সানী

Date:

চিত্রনায়ক ওমর সানী পদ্মা সেতুকে মুক্তিযুদ্ধের পর দেশবাসীর ‘দ্বিতীয় অর্জন’ উল্লেখ করে সমালোচনা না-করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আজ (২৫ জুন) দুপুরে দেওয়া স্ট্যাটাসে এই চিত্রনায়ক লিখেছেন: ‘আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালিগঞ্জ জিনজিরা ঢাকা। শ্বশুরবাড়ি সাতক্ষীরা, হা হা হা। আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে।’
পদ্মা সেতুকে ‘গর্বের সেতু’ উল্লেখ করে ওমর সানী সমালোচকদের উদ্দেশ্যে লিখেছেন: ‘আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি আমাদের পদ্মা সেতু।’
উল্লেখ্য আজ (২৫ জুন) বহুল প্রত্যাশিত, দেশবাসীর কাঙ্ক্ষিত, বাংলাদেশের গর্বের অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...