বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রমাণ: প্রধানমন্ত্রী

Date:

পদ্মা সেতু উদ্বোধনে আয়োজিত মুন্সিগঞ্জের মাওয়া সুধী সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান তিনি। কিছুক্ষণের মধ্যেই তিনি পদ্মা সেতু উদ্বোধন করবেন তিনি। সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, যখন সেতু নির্মাণ করতে যাই, অনেক ষড়যন্ত্র শুরু হয়েছিল। আমাদের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। মিথ্যা অপবাদ দেওয়া হয়। শত প্রতিকূলতা সত্ত্বেও যারা এ সেতু নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি।”
শেখ হাসিনা আরও বলেন, ধন্যবাদ জানাই নদীর দুই প্রান্তের মানুষের প্রতি। তারা নির্দ্বিধায় নিজের জায়গা ছেড়ে দিয়েছেন। আজ বাংলাদেশের মানুষ গর্বিত। আমিও আনন্দিত ও গর্বিত।”
প্রধানমন্ত্রী বলেন, অনেক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সেতু নির্মাণে সক্ষম হয়েছি। এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতার প্রমাণ। এ সেতু আমাদের প্রত্যয়।”
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর ৪২টি স্তম্ভ। এ স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি।”
জাতির পিতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনো মাথা নোয়াইনি। বঙ্গবন্ধু আমাদের মাথায় নোয়াতে শেখান নাই। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান গেয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...