বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

যারা বিরোধিতা করেছিল তারাও আজ উচ্ছ্বসিত: তথ্যমন্ত্রী

Date:

দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আজ। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন স্বপ্নের পদ্মা সেতুর। এ উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশ ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের সব শ্রেণির ব্যক্তিবর্গ।

সমাবেশস্থলে রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ঈদের চাঁদ দেখে যেমন খুশি লাগে তার চেয়েও বেশি। নিজের টাকায় পদ্মাসেতু এর চেয়ে খুশির আর কী হতে পারে। যারা বিরোধিতা করেছিল তারাও আজ উচ্ছ্বসিত। যারা অর্থায়ন করেও সরে গেছে তারাও প্রশংসা করছে। কিন্তু বিএনপি এমন এক দল এই সময়েও তাদের নানা কথা। অভিনন্দন জানাতেও তাদের দৈন্যতা প্রকাশ পেয়েছে।”
২০০১ সালের ৪ জুলাই (বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ১৪০৮ বঙ্গাব্দের ২০ আষাঢ়) প্রথমবারের মতো পদ্মা সেতুর ভিত স্থাপন করেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রয়াত আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।
এর আগে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। তার প্রথম মেয়াদের একেবারে শেষ প্রান্তে এসে পদ্মা সেতুর ভিত স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনের ১১ দিন পর, অর্থাৎ ওই বছরের ১৫ জুলাই শেষ হয় শেখ হাসিনা সরকারের মেয়াদ। পরের জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট।
সরকারের সঙ্গে চীনা কোম্পানির চুক্তি সই: পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় চীনা কোম্পানি মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কোম্পানির চেয়ারম্যান লিউ জিমিং চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী পদ্মা সেতুর ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ (ক্রটিজনিত দায়ের মেয়াদ) এক বছর। এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে দায়-দায়িত্ব হবে সেই প্রতিষ্ঠানের।
প্রকল্পে গঠিত কমিটি: পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে তিনটি বড় কমিটি কাজ করেছে। এগুলো হলো- বিশেষজ্ঞ কমিটি, স্টিয়ারিং কমিটি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি। এর মধ্যে ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটি সবার ওপরে। এই কমিটিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা যেকোনো কারিগরি সমস্যার বিষয়ে মতামত দেওয়ার চূড়ান্ত কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তার মৃত্যুর পর এই দায়িত্ব পালন করেন অবকাঠামো বিশেষজ্ঞ অধ্যাপক শামীম জাহান বসুনিয়া। কমিটিতে বাংলাদেশিদের মধ্যে আছেন নদী বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত, পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ আহমেদ ও পাইলিং বিশেষজ্ঞ অধ্যাপক হোসাইন মো. শাহীন। আরেক সদস্য মাটি বিশেষজ্ঞ অধ্যাপক এ এম এম সফিউল্লাহ মারা গেছেন। বিদেশিদের মধ্যে জাপানের দুজন, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের একজন করে বিশেষজ্ঞ রয়েছেন। স্টিয়ারিং ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য নয়জন করে। এদের বেশির ভাগ সদস্য সেতু বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। দুই কমিটির মূল কাজ সম্পন্ন হলে প্রতিটি কাজের মূল্যায়ন, সমস্যা দেখা দিলে তার সমাধান, প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা ইত্যাদি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...