শেরপুরে র্যাবের অভিযনে গ্রেপ্তার হয়েছেন দুই সাজাপ্রাপ্ত আসামি। এরা হলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কালু মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাগর। মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয় র্যাবের পক্ষ থেকে। গ্রেপ্তারকৃত কালু মিয়ার বাড়ী জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকায়। সাগরের বাড়ি শেরপুর জেলা শহরের দমদমা কালীগঞ্জে।
দুপুরে সংবাদ সম্মেলনে র্যাবের ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি ১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যার মামলায় কালু মিয়াকে ৭ বছর আগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালতের বিজ্ঞ বিচারক। পঞ্চম শ্রেণির এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা করে কালু মিয়া।
সে এতদিন বিভিন্ন জায়াগায় নাম ভাড়িয়ে অবস্থান করছিলো। র্যাব ১৪ এর সিপিসি ১ কালুর অবস্থান নিশ্চিত করে তাকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন তাকুয়া গার্মেন্টেসের সামনে থেকে গ্রেপ্তার করে।
অপর দিকে সাগরকে অটোরিকশা চালক রাজ্জাককে হত্যার দায়ে আদালত যাবজ্জীবন সাজা প্রদান করেন। দীর্ঘ ৬ বছর সে পালিয়ে ছিলো। সাগরকে রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।












