বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

যশোরে সাড়ে ৬ কোটি টাকার সোনাসহ ২ পাচারকারী আটক

Date:

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরের  দিকে শার্শা উপজেলার কায়বা সীমান্তের ১৭/৭ এস সীমান্ত পিলার-এর ২০ আর পি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের একটি আম বাগান থেকে স্বর্ণসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রাধান।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শার কায়বা সীমান্তের একটি আম বাগানে অভিযান পরিচালনা করে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে প্রাইভেটকারটি ক্যাম্পে নিয়ে তল্লাশী করে মিটার বক্সের ভিতর থেকে ৭০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম এবং বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। তিনি আরও বলেন, আটক ২ পাচারকারীকে শার্শা থানায় এবং স্বর্ণের বার কাস্টমসের ট্রেজারি শাখায় জমা  দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...