শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

শেরপুরে পিঠা উৎসব

Date:

শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো পিঠা উৎসব। বুধবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত শেরপুর পৌরসভা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় এই উৎসব। আয়োজন করেছিলো শেরপুর পৌর লেডিস ক্লাব।

পিঠা উৎসবের উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান এবং পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে মোট ৩৫টি স্টল স্থান পায়। এসব স্টলে ২শ রকমের পিঠা প্রদর্শিত ও বিক্রি হয়। এসব পিঠার মধ্যে ছিলো দুধ চিতই, পুলি, তালের পিঠা, মালপোয়া, ডিম পিঠা, মুগ পাকান, পানতোয়াসহ অন্যান্য ধরণের পিঠা।

বিপুল সংখ্যক মানুষ এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেন। পিঠার বিক্রিও ভালো হয়েছে বলে জানান বিক্রেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...