Saturday, August 1, 2026

ফের মুখোমুখি সা’দ ও যোবায়েরপন্থিরা প্রশাসনের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর

Date:

টঙ্গীতে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব শেষে প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করেছেন মাওলানা সা’দ-এর অনুসারীরা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমানের কাছে মাঠ বুঝিয়ে দেন। বৈশ্বিক মহামারি ও করোনার কারণে গত দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি জুবায়ের পন্থীদের। দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয় সাদ পন্থীদের ২০, ২১ ও ২২ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২০২৩ সালের ইজতেমা।

দুই পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর নিয়ম অনুযায়ীই ইজতেমা ময়দান জেলা প্রশাসনকে বুঝিয়ে দেয়ার কথা ছিল। সে অনুযায়ী দ্বিতীয় পর্বের সাদ পন্থীরা গতকাল ২৫শে জানুয়ারি তারিখ নির্ধারণ করেন মাঠ হস্তান্তর করার। এরমধ্যে গতকাল সকাল ৮টার দিকে জুবায়ের পন্থীরা নিয়ম ভঙ্গ করে মাঠ গোছানোর কথা বলে তাদের ২-৩শ’ সদস্য নিয়ে মাঠে প্রবেশ করার চেষ্টা করে। এ খবর পেয়ে সাদ পন্থীরা তাদের ৭-৮শ সাথী নিয়ে জুবায়ের পন্থীদের মাঠে ঢুকতে বাধা প্রদান করে। দু গ্রুপের মধ্যে মুখোমুখি অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের গিয়ে দু’পক্ষকে বুঝিয়ে মাঠ থেকে বিদায় করে দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...