শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

বরিশালে নিজবাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

Date:

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে দাদি শাশুড়ি ও পুত্রবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেনÑ ওই গ্রামের ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুননেসা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অজ্ঞান অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কিভাবে তাদের হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের ঘরের সিঁধ কাটা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ডুকে বিষ প্রয়োগে তাদের হত্যা করেছে।

বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত রাতে একই ঘরে ৩ নারী ঘুমিয়ে ছিলেন। আজ সকালে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করে। এছাড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...