মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বৃটেন ‘ট্রুপিং দ্য কালার’ প্যারেডের দিন ঘোষণা করলেন রাজা চার্লস

Date:

বৃটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের কুচকাওয়াজ কবে অনুষ্ঠিত হবে তা ঘোষণা করেছে বাকিংহাম প্যালেস। আনুষ্ঠানিকভাবে এই কুচকাওয়াজ পরিচিত ‘ট্রুপিং দ্য কালার’ নামে। এক ঘোষণায় বাকিংহাম প্রাসাদ জানিয়েছে, ২০২৩ সালের ১৭ই জুন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। গত ৮ই সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে তৃতীয় চার্লস। এটিই হতে যাচ্ছে রাজা হওয়ার পর তার প্রথম জন্মদিনের কুচকাওয়াজ। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে জানানো হয়েছে, এই প্যারেডে রাজা চার্লস ঘোড়ার পিঠে চড়ে জন সাধারণের সামনে আসবেন। এসময় তার সঙ্গে থাকবেন প্রিন্স উইলিয়ামও। প্যারেডে উপস্থিত থাকবেন কুইন কন্সোর্ট ক্যামিলা। প্যারেডে অংশ নেবেন ১৪০০ সেনা সদস্য, ২০০ ঘোড়া এবং ৪০০ সঙ্গীতজ্ঞ। যদিও রাজা চার্লসের আসল জন্মদিন নভেম্বর মাসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...