শনিবার, মে ২, ২০২৬

ফ্রান্সে কুর্দিদের টার্গেট করে গুলি, নিহত ৩

Date:

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুক হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে এই গুলির ঘটনা ঘটে। কুর্দিদের টার্গেট করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি এ হামলাকে ‘জঘন্য’ হিসেবে বর্ণনা করেছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, শুক্রবার দুপুর বেলা সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে একাধিক গুলির শব্দ শোনা যায়। এতে আসেপাশের দোকান ও ক্যাফেগুলোতে আতঙ্ক সৃষ্টি হয়। এটি ফ্রান্সের সবথেকে ব্যস্ত এলাকাগুলোর একটি। নিহতরা সকলেই কুর্দি। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...