শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

ফ্রান্স শিবিরে নতুন চোট

Date:

চোট সমস্যায় জর্জরিত ফ্রান্স ফুটবল দল। যে কারণে অনেক তারকা খেলোয়াড়কে বিশ্বকাপে পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফরাসি শিবিরে ফের চোটের থাবা পড়েছে। শারীরিক অসুস্থতার কারণে সোমবার দলের অনুশীলনে ছিলেন না মিডফিল্ডার অরলিয়েন চুয়ামেনি ও ডিফেন্ডার দায়োদ উপেমেকানো।

বুধবার সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কোর মোকাবিলা করবে ফ্রান্স। তার আগে সোমবার দলের অনুশীলন করেননি চুয়ামেনি ও উপেমেকানো।  দুই তারকা খেলোয়াড়ের অনুশীলনে যোগ না দেয়া প্রসঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) তরফ থেকে কিছু জানানো হয়নি। ফরাসি গণমাধ্যম লে’কিপের খবর, উপেমেকানো গলা ব্যথায় ভুগছেন। আর পায়ের চোটে পড়েছেন চুয়ামেনি।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় ফ্রান্স। দলকে লিড এনে দেয়া গোলটি করেছিলেন ২২ বছর বয়সী চুয়ামেনি। ইংলিশ দৈনিক দ্য সানের প্রতিবেদনে বলা হয়, কাল্ফ স্ট্রেইনের সমস্যায় পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণ নব্বই মিনিট খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা চুয়ামেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...