শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ঝিনাইগাতীতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতের কম্বল বিতরণ

Date:

শেরপরের ঝিনাইগাতীতে অসহায় ও দরিদ্র আনসার-ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। আনসার ভিডিপির মহা-পরিচালক এর নির্দেশনায় প্রধান অতিথি হিসাবে আনসার ভিডিপির ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার ডা. মো. সাইফুর রহমান বিভিএম, পিএএমএস উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন । প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. সাইফুর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশের যে কোনো ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে এ বাহিনী।এসময় আনসার ভিডিপির শেরপুর জেলা কমান্ডার মোহাম্মদ আকরাম হোসাইন, ময়মনসিংহ রেঞ্জের সার্কেল এ্যাডজুডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির অফিসার আয়েশা আক্তার, উপজেলা প্রশিক্ষক মো. ইলিয়াস উদ্দিনসহ উপজেলা আনসার ও ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন। সংযুক্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...