বুধবার, জুন ১০, ২০২৬

শেরপুরে বিজয় দিবস উদযাপিত

Date:

শেরপুরে উদযাপিত হয়েছে বিজয় দিবস। শুক্রবার সকাল থেকেই নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে শেরপুরবাসী।

সকালে শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। প্রথমে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপির পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দেন। পরবর্তীতে অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো শ্রদ্ধা জানায়।

সকাল ৮ টায় শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত। এছাড়াও জুমার পরে বিভিন্ন মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...