গুলশানে বৃহস্পতিবার বিকেলে ২৮ রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে অন্তহীন কৌতূহল। কী আলোচনা হয়েছে সেখানে? ১০ই ডিসেম্বরকে ঘিরে ঢাকার রাজপথে যখন নতুন করে রক্ত ঝড়েছে তখন কূটনৈতিক পল্লীর এমন বৈঠক রাজনীতি সচেতনদের বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈঠক সংশ্লিষ্টরা মানবজমিনকে এটা নিশ্চিত করেছেন যে, কূটনৈতিক জোনের বৈঠকটি ছিল পূর্ব নির্ধারিত। ৩ জন রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে কূটনৈতিক কোরের ডিন হিসেবে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত এটি আয়োজন করেছিলেন। চীন, জাপান ও তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ের আয়োজন ছিল এটি। তবে সেখানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং ছিলেন অনুপস্থিত!
সূত্র মতে, সাম্প্রতিক সময়ে বিশেষ করে মহামারি করোনার প্রাদুর্ভাবের পর ঢাকার কূটনৈতিক পল্লীতে রাষ্ট্রদূতদের এমন জমায়েত সম্ভবত এটিই ছিল প্রথম। তাছাড়া জ্যেষ্ঠ কূটনীতিকদের পার্টি ছিল এটি। যেখানে সঙ্গতকারণেই দেশের রাজনৈতিক পরিস্থিত নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূতরা তাদের অবজারভেশন দিয়েছেন।
গুলশানে ২৮ রাষ্ট্রদূতের বৈঠক, রাজনৈতিক মহলে কৌতূহল
Date:












