Sunday, June 21, 2026

ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Date:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে  ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

কী অভিযোগে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপির সমাবেশ নিয়ে দুদিন আগে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ৫০ জনের বেশি পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুই বিএনপি নেতাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি-না এই প্রশ্নে হারুন বলেন, জিজ্ঞাসাবাদ শেষ হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...