জমকালো আয়োজনে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ। আসরের তৃতীয় দিনে মিশন শুরু হচ্ছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সৌদি আরব। ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন ফিফার রেফারি স্লাভকো ভিনচিচ। ২০২০ সালে স্লোভেনিয়ান এই রেফারি নারী ও মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন।
২০২০ সালে বসনিয়া এবং হার্জেগোভিনার একটি আবাসিক হোটেলে যৌনকর্মীসহ পুলিশের হাতে ধরা পড়েন স্লাভকো ভিনচিচ। বসনিয়ার বিজেলজিনা শহরের সেই হোটেলটিতে ফিফার এই রেফারিসহ মোট ২৬জন পুরুষ এবং ৯ জন নারী পুলিশের হাতে ধরা পড়েন। সেখানে অস্ত্র এবং কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও জব্দ করেছিল বসনিয়ান পুলিশ। যদিও স্লাভকো ভিনচিচ নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।
আগামীকাল বিকাল ৪টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সৌদি আরব। প্রধান রেফারির স্লাভকো ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন আরো দুই স্লোভেনিয়ান টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সেনেগালের ম্যাগুয়েতে এনদিয়ে।
আর্জেন্টিনা-সৌদি আরবের দায়িত্ব প্রাপ্ত ম্যাচ রেফারি স্লাভকো ভিনচিচ ২০১০ সালে ফিফার অফিসিয়াল রেফারি হন।












