শুক্রবার, মে ১, ২০২৬

৫৭ বছরে বিয়ে করলেন সাবেক এমপি মাসুদ অরুণ

Date:

অবশেষে বিয়ে করছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) মাসুদ অরুণ। শুক্রবার সন্ধ্যায় তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালীর এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর কন্যা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানে দু’পরিবারের সদস্য ছাড়াও মাসুদ অরুণের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক সহকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহমদ আলীর বড় ছেলে।

এদিকে, ৫৭ বছর বয়সে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ অরুণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শুভাকাক্সক্ষীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...