শুক্রবার, মে ১, ২০২৬

শেরপুরে ডায়রিয়ার প্রকোপ

Date:

শেরপুরে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে শয্যার চেয়ে প্রায় ১০ গুন বেশি রোগী ভর্তি রয়েছে। বৃহস্পতিবার শেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডায়রিয়ার রোগীই ভর্তি রয়েছেন দেড়’শ জনের মতন।

শয্যাতো পূর্ণ হয়েছে আগেই দেখা গেছে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বারান্দাতেও রোগীরা অবস্থান করছে। এদিকে নার্স ও ডাক্তারের সংখ্যা কম থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ৮টি। যার ফলে ডায়রিয়ার প্রকোপ সামাল দেয়া হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জানিয়েছেন, কী কারণে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেলো এটা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আক্রান্তদের সেবা দেয়ার আমরা সাধ্যমত চেষ্টা করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...