বিউটি উইথ পারপাস এর ভাবনাকে তুলে ধরা ও মানুষের কল্যাণে কাজ করার চিন্তা থেকেই যাত্রা শুরু বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড এর।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ লক্ষ্য নিয়ে আজ জাকজমকপূর্ণ ইভেন্টের মাধ্যমে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রেসমিট আয়োজিত হয়েছে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশে এর অফিসিয়াল ফ্রাঞ্চাইজ ওমিকন ইন্টারটেইনমেন্ট ও অর্গানাইজিং পার্টনার এশিয়াটিকের প্রতিনিধিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট প্রতিনিধিদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, চেয়ারম্যান ওমিকন ইন্টারটেনমেন্ট ও ওমিকণ গ্রুপ, এশিয়াটিক থ্রি সিক্সটি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের এবং মাইন্ড শেয়ার এর এমডি খোরশেদ আলম।
ইঞ্জিনিয়ার মেহেদী হাসান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেন। এরপর প্রধান জুড়ি প্যানেলের সদস্য সাদিয়া ইসলাম মৌ, সারা যাকেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সারা যাকের দেশের বাইরে থাকার দরুন উপস্থিত থাকতে পারেননি। আরো উপস্থিত ছিলেন জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
এই বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতার বিজয়ী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য গ্লোবাল স্টেজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। আগ্রহী প্রার্থীরা সহজেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফেসবুক পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট www.missworldbangladesh.com পেজে গিয়ে নিবন্ধন করতে পারবেন।












