Tuesday, June 23, 2026

বৃটিশ সাবেক রাষ্ট্রদূত সহ ৬০০০ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

Date:

বৃটেনের সাবেক একজন রাষ্ট্রদূত, জাপানের একজন চলচ্চিত্র নির্মাতা, মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচির অস্ট্রেলিয়ান উপদেষ্টা, বিরোধী দলীয় নেতাকর্মী সহ ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক জান্তা। গত বছর ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক নেত্রী অং সান সুচির সরকারকে উৎখাত করে জান্তা সরকার। এরপর বৃটিশ সাবেক রাষ্ট্রদূত মিস ভিকি বোম্যান এবং জাপানের তোরু কুবোটাকে এ বছর জেল দেয়।  অন্যদিকে অস্ট্রেলিয়ার সিন টারনেলকে আটক করা হয় অভ্যুত্থানের পরপর। আটক এসব বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানোর কথা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

মিয়ানমারের জাতীয় দিবস উপলক্ষে এসব নেতাকর্মী ও বিদেশিকে ক্ষমা দিতে যাচ্ছে জান্তা সরকার। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কেড়ে নেয়ার পর কমপক্ষে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে সরকার। অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে এই সরকারের সেনারা। হত্যা করেছে বিপুল সংখ্যক মানুষকে।

২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে মিয়ানমারে বৃটিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মিস বোম্যান। তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি ইয়াঙ্গুনভিত্তিক মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস পরিচালনা করছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...