বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রংপুর

Date:

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামের জাতীয় ক্রিকেট লিগের সিলেট বনাম রংপুরের মধ্যকার চারদিনের ম্যাচটি ছিল ফাইনাল। বোলারদের ম্যাচের ৩য় দিন মাত্র ৮৮ রান করলেই শিরোপা রংপুরের। এমন সহজ সমীকরণে ব্যাট হাতে মাঠে নামলেও সিলেটের বোলারদের আগুনে বোলিংয়ে প্রথম সারির ৫ ব্যাটারকে হারাতে হয়েছে রংপুরকে। এরপরই কাক্সিক্ষত শিরোপার দেখা পেয়েছে আকবর আলীর দল। সিলেটকে ৫ উইকেটে হারিয়ে ২৪তম জাতীয় ক্রিকেট লিগের টায়ার-১ এর চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।

জয়ের জন্য ৮৮ রানের লক্ষ্য নিয়ে বুধবার ব্যাট করতে নেমে ২৬ রানে দুই ওপেনারকে হারায় রংপুর। এরপর রিশাদ এবং মীম মোসাদ্দেক দলকে টেনে নেন ৬১ রানে। দলীয় ৬১ রানে রিশাদ এবং তানভীর হায়দার আউট হলে নাটকীয়তা উঁকি দিতে থাকে। কিন্তু দলনেতা আকবর আলী এবং মীম মোসাদ্দেকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর। মীম মোসাদ্দেক সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া আকবর আলী ১৮ এবং রিশাদের ব্যাট থেকে আসে ২০ রান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...