শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

টি-২০ বিশ্বকাপ সাকিবকে পেছনে ফেলে শীর্ষে সাউদি

Date:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন টিম সাউদি।
গতকাল (শনিবার) সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের রেকর্ডগড়া জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। ম্যাচে বল হাতে ২.১ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট দেন কিউই পেসার টিম সাউদি। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এককভাবে সর্বাধিক উইকেটের মালিক বনে যান তিনি। সাউদির উইকেট এখন ১২৫টি। বিশ্বকাপ শুরুর আগেও সাকিব আল হাসান এবং সাউদির সমান ১২২ উইকেট ছিল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় সাউদি-সাকিবের পর রয়েছেন রশিদ খান (১১৯)। তালিকার তিনে শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা (১০৭)।
চতুর্থ স্থানে থাকা কিউই স্পিনার  ইশ সোধির উইকেট সংখ্যা ১০৪টি। এছাড়া আর কেউ এই ফরম্যাটে ১০০ উইকেট নিতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ উইকেট
নাম  দেশ  ম্যাচ  উইকেট
টিম সাউদি  নিউজিল্যান্ড  ১০১ ১২৫
সাকিব আল হাসান  বাংলাদেশ ১০৪  ১২২
রশিদ খান  আফগানিস্তান  ৭২  ১১৯
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা  ৮৪ ১০৭
ইশ সোধি  নিউজিল্যান্ড  ৮২  ১০৪

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...