শুক্রবার, মে ১, ২০২৬

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে দুর্গা পূজাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সমাবেশ।

Date:

শনিবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ। এছাড়াও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...