Monday, September 21, 2026

মিয়ানমারকে পাল্টা জবাব দেয়ার দাবি ববি হাজ্জাজের

Date:

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের সামরিক বাহিনীর অব্যাহত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। একইসঙ্গে ওই ঘটনার পাল্টা জবাব দেয়ার দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে সতর্ক করার পরেও গত শনিবার (৩ সেপ্টেম্বর) সীমান্ত পিলার ৪০-৪১ এর কাছাকাছি মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধবিমান দেখা যায়। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মর্টার শেল ও বোমা নিক্ষেপ করা হয়। নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে বাংলাদেশ সরকারকে ইটের বদলে পাটকেল নিক্ষেপ করতে হবে।

তিনি আরও বলেন, পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই এখন পর্যন্ত তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পাদন করা যায়নি। এ চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন।
ববি হাজ্জাজ বলেন, আন্তঃনদী সংযোগে ব্রহ্মপুত্র থেকে পানি সরিয়ে নেয়ার বিষয়ে ভারতের ব্যাখ্যা ও ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের জানতে হবে। সীমান্তে হত্যাকাণ্ড এখনও বন্ধ হয়নি। রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত সহায়তা করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর উদ্যোগ দেখিনি। এ ব্যাপারেও প্রধানমন্ত্রীর সফরে স্পষ্ট বক্তব্য থাকতে হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। এতে বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব কাজী আব্দুল্লাহ আল কাফি, এনডিএমের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...