বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

জাপায় যোগ দিলেন সাবেক এমপি এমএ গোফরান

Date:

জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের আহবায়ক কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ বলেছেন, যারা পল্লীবন্ধুকে ছেড়ে অন্য দলের নমিনেশনের জন্য লাইন ধরেছিলেন, তাদের মুখে আমাদের সমালোচনা মানায় না। মতপার্থক্যের কারণে হয়তো অনেকে আলাদা জাতীয় পার্টি করেছিলেন, কিন্তু বিএনপি’র টিকেট কিনতে যারা লবিং করেছেন, তারা কি করে অন্যের সমালোচনা করেন? রোববার বিকেলে রাজধানীর বারিধায় ভেনচুরা ভেরুনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে গোলাম মসীহকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র (মালেক রতন-গোফরান) সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি এমএ গোফরান। এসময় গোলাম মসীহ আরো বলেন, দেশের মানুষ বিশ্ব সংকটেও অন্য যে কোনো দেশের তুলনায় ভাল আছেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সব নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। এসময় আরো উপস্থিত ছিলেন সদ্য দলে ফিরে আসা ২০ দলীয় জোটের শীর্ষনেতা কাজী জাফর আহমদের জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, জাপার সিনিয়র নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুর রশীদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...