মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ঝিনাইগাতীতে মীনা দিবসে আলোচনা র‌্যালি অনুষ্ঠিত

Date:

শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায়
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর নবীর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসাবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ । অন্যদের মধ্য থেকে সহকারী
শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, শিক্ষক জহুরুল হক মিলন, হাফিজুর
রহমান প্রমুখ । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের
মাঝে পুরস্কার বিতরণ করা হয় । সকল অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন
করেন শিক্ষক আলমগীর হোসেন । মীনা দিবসটি পালন করতে উপজেলার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক/শিক্ষিকাগণ সকল
কর্মসূচিতে অংশ গ্রহণ করে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...