Wednesday, September 23, 2026

শেরপুরে এলজিইডি’র ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Date:

শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুরে ঠিকাদারগণ ও মঙ্গলবার বিকেলে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলন করেন। এর আগে ঠিকাদারগণ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন।

বুধবার দুপুরে শেরপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ঠিকাদারগণ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ঠিকাদারদের পক্ষে সেলিম উদ্দিন তরফদার লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে ঘুষখোর ও দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করে তার প্রত্যাহার চাওয়া হয়।
লিখিত বক্তব্যে তারা আরো বলেন, নির্বাহী প্রকৌশলীর জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, গুটিকয়েক চিহ্নিত অসৎ ঠিকাদারদের পরিকল্পনা তিনি বাস্তবায়িত হতে দেবেন না। যথাযথ নিয়ম মেনেই সব প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে।
প্রকৌশলী আরো বলেন, ‘গুটিকয়েক ঠিকাদার এলজিইডি অফিসকে নিজেদের ব্যক্তিগত অফিস মনে করে আসছিলো। অত্যাচার ও হুমকি-ধমকিতে অতিষ্ঠ হয়ে ওঠেছে এখানের কর্মরতরা। আমি এই ঠিকাদার নামের গুটিকয়েক সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...