শুক্রবার, মে ১, ২০২৬

শেরপুরের নকলায় ট্রাকের চাপায় সাইকেল আরোহী পিতা-পুত্র নিহত

Date:

শেরপুরের নকলায় ট্রাকের চাপায় নিহত হয়েছে সাইকেল আরোহী পিতা-পুত্র। বুধবার সকালে নকলা পৌরশহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হানিফ মিয়া (৪২) ও তার পুত্র পিয়াস (১১)। হানিফ পেশায় কৃষক এবং পিয়াস স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি নকলা উপজেলার কলাপাড়ায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানান, নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ মিয়া প্রতিদিন সকালে তার ছেলে পিয়াসকে সাইকেলে করে স্কুলে দিয়ে আসতো। প্রতিদিনের মতন আজও সাইকেল করে স্কুলে যাওয়ার সময় নকলা সাব রেজিস্টার অফিসের সামনে ঢাকা থেকে শেরপুরগামী একটি ট্রাক তাদের সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান হানিফ। অপরদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের সময় পথিমধ্যে প্রাণ হারায় গুরুতর আহত পিয়াস।

ওসি মুশফিকুর রহমান আরো বলেন, স্থানীয়রা তাকে জানিয়েছে ট্রাক ড্র্রাইভার সম্ভবত ঘুম বা নেশা করার ফলে অপ্রকৃতস্থ ছিলো। তবে দুর্ঘটনার ঘটিয়ে ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার চেষ্টাসহ অন্যান্য আইনী প্রক্রিয়া চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...