Friday, September 25, 2026

লিভারপুলের ড্র, তিন ম্যাচ নিষিদ্ধ নুনেজ

Date:

২০২১-২২ মৌসুমটা দারুণ কেটেছে লিভারপুলের। দু’টি শিরোপা জেতা অলরেডরা দুই প্রতিযোগিতায় হয়েছে রানার্সআপ। তবে নতুন মৌসুমে সাদামাটা শুরু হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলের। প্রিমিয়ার লীগে টানা দুই ম্যাচ ড্র করেছে লিভারপুল। সবশেষ ম্যাচে সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হার এড়ায় মোহাম্মদ সালাহরা। তবে ১-১ গোলের ড্র ছাপিয়ে গেছে ডারউইন নুনেজের লাল কার্ড। প্যালেস ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনকে ঢুস মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই উরুগুইয়ান তারকা।
অ্যানফিল্ডে গোটা ম্যাচে আক্রমণ এবং বল দখলে আধিপত্য দেখায় লিভারপুল। ৭৩ শতাংশ বল পজেশনে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ২৪টি শট নেয় স্বাগতিকরা। অপরদিকে ক্রিস্টাল প্যালেস নেয় ৭টি শট। তবে ম্যাচে প্রথমার্ধে লিড নেয় সফরকারীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...