মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

হেড কোচ বিহীন টি-টোয়েন্টি, টেস্ট-ওয়ানডের দায়িত্বে ডমিঙ্গো

Date:

টি-টোয়েন্টির কোচ নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফরম্যাটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে রাসেল ডমিঙ্গোকে। আজ এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি-টোয়েন্টিতে আপাতত  আলাদা করে কোনো কোচ নিয়োগ দেয়া হচ্ছে না। তবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের হেড কোচ থাকছেন ডমিঙ্গোই।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘রাসেল ডমিঙ্গো টি-টোয়েন্টিতে নয়, আমরা তাকে ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি। আমরা টি-টোয়েন্টিটা আলাদা করেছি। হেড কোচ বলতে (টি-টোয়েন্টি তথা এশিয়া কাপে) এখন পর্যন্ত কেউ নেই। এখানটায় আমাদের ব্যাটিং কোচ রয়েছে। আমাদের স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে। আমাদের অধিনায়ক আছে। টি-টোয়েন্টিতে আমাদের টেকনিক্যাল পরামর্শক আছে একজন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...