Monday, September 21, 2026

টি-টোয়েন্টিতে চোখে লাগার মতো উন্নতি চান সাকিব, জানালেন উপায়

Date:

সময়টা টি-টোয়েন্টি ক্রিকেটের। বিশ্বের বাকি দলগুলো যখন এ ফরম্যাটে উন্নতির দিকে ধাবিত হচ্ছে, সেই সময়ে বাংলাদেশের গ্রাফ নামছে নিচে। সবশেষ জিম্বাবুয়ের কাছে সিরিজ হারানোর পর টি-টোয়েন্টি নিয়ে দেশের মানুষের আশাই যেন হারিয়ে যেতে বসেছে। সাকিব আল হাসান স্বীকার করেন সেটা। টি-টোয়েন্টিতে এদেশের ক্রিকেট সমর্থকদের আস্থা ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। হারলেও এমনভাবে হারতে চান যেন উন্নতির বিষয়টি চোখে লাগে সবার।

মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আমি বিশ্বাস করি যে, মানুষ এখন আমাদের থেকে খুব একটা আশা করে না। এই পরিস্থিতিতে বিশেষ করে টি-টোয়েন্টিতে, যেহেতু আমাদের রেকর্ডটাই খারাপ। গত ১৬-১৭ বছর ধরে খুব ভালো কিছু করতে পারিনি। এখানে-সেখানে কিছু করেছি কিন্তু ভালো জায়গায় পারিনি, ধারাবাহিকভাবে  ভালো করতে পারিনি।’

সাকিব বলেন, ‘এমন না যে আমরা কখনোই করে দেখাইনি। আমি যদি এক-দুইবার, তিনবার করে দেখাতে পারি, তার মানে হলো আমাদের ভেতরে সেই সামর্থ্য আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...