Thursday, June 25, 2026

১৬ কোটি মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Date:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছন, হাসপাতালগুলোতে চিকিৎসক সংকটের পরিপ্রেক্ষিতে দেশের ১৬ কোটির বেশি মানুষকে নিয়মিত স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আজ বৃহস্পতিবার (২১জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে পরিবার কল্যাণ অধিদফতরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি, যা প্রতি মুহুর্তে বাড়ছে। পৃথিবীর ধারণ ক্ষমতা এক হাজার থেকে ১২০০ কোটির বেশি নয়। বাংলাদেশের জনসংখা সাড়ে ১৬ কোটি। পৃথিবীর মধ্যে বাংলাদেশ অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার ১২০০ জন লোক বাস করে। জনসংখা বৃদ্ধির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি  বলেন, পৃথিবীর যে সম্পদ আছে, তা সবাই যেন সমানভাবে পায় এবং ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয়, এটাই এবারের বিশ্ব জনসংখা দিবসের প্রতিপাদ্য। দেশের সাড়ে ১৬ কোটি লোকের জন্য আমাদের স্বাস্থ্য সেবা, খাদ্য, চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্ব আমরা এসব সুবিধা বৃদ্ধি করে যাচ্ছি। কিন্তু সব কিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে।
জাহিদ মালেক বলেন, প্রতিবছর দেশে ৩০ লাখ শিশুর জন্ম হয়। ২০ লাখ নতুন লোক কর্মসংস্থানে যোগ দেয়। এই ২০ লাখ মানুষকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিতে হয়। এটা অত্যন্ত কঠিন। জনসংখা যদি প্রতিনিয়ত বেড়েই যায়, তাহলে সব সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, আমাদের জনসংখ্যা একটি সঠিক মাত্রায় রাখতে হবে। সম্পদের সঙ্গে জনসংখ্যার সামঞ্জস্য রাখতে হবে। ১৬ কোটি লোকের স্বাস্থ্য সেবা দিতে আমাদের হিমশিম খেতে হয়। প্রতি দশ হাজার লোকের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের ১০ থেকে ১৫ জন লোক রয়েছে। আমাদের পাশের দেশেও এই জনবল ২৫ থেকে ৩০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাহিদা আরও বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...